স্টাফ রিপোর্টার
, যশোর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল ও সদর উপজেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে শহরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রাকে নস্যাৎ করতে দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ও তার দোসাররা দেশবিরোধী তৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির সাথে জনগণ আছে, কোনো সন্ত্রাসী নেই। তাই দেশে যে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।
তারা দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যশোরের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই।

শহরের চারখাম্বা মোড় থেকে জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর । মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হয়ে সিভিল কোর্ট মোড় ঘুরে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
পৃথক দুটি বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ খান, ইমরান কায়েস প্রমুখ।