যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ফার্মেসি থেকে প্যাথিডিন জব্দ, মালিক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:৫৫ পিএম
যশোরে ফার্মেসি থেকে প্যাথিডিন জব্দ, মালিক আটক

যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপার মার্কেটে অবস্থিত ‘ট্রপিক্যাল মেডিকেল স্টোর’-এ অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া সংরক্ষিণ করা চেতনানাশক ওষুধ প্যাথিডিন উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ফার্মেসিটির মালিক শাহজাহানকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বিক্রির অনুমোদন না থাকা সত্ত্বেও ট্রপিক্যাল মেডিকেল স্টোর থেকে গোপনে মাদকাসক্তদের কাছে চড়া দামে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের এক সদস্য ছদ্মবেশে ক্রেতা সেজে ৩০০ টাকায় একটি প্যাথিডিন কেনেন।

ঘটনার সত্যতা পেয়ে অধিদপ্তরের একটি দল তখনই দোকানটিতে অভিযান চালায়। তল্লাশিকালে গোপন স্থানে সংরক্ষিত আনুমানিক ৩৫ থেকে ৪০টি অনুমোদনহীন প্যাথিডিন উদ্ধার করা হয়।

অভিযানের সময় ফার্মেসির মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা গণনা শেষে এবং অন্যান্য আলামতসহ অভিযানের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)