যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় তিন ক্লিনিকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৪:৫৬ পিএম
মাগুরায় তিন ক্লিনিকে জরিমানা

লাইসেন্স নবায়নসহ স্বাস্থ্যসেবায় নানা অনিয়মের কারণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে মাগুরায় তিন ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরা শহরের হাসপাতালপাড়া ও পিটিআই পাড়ায় ইবনে সিনা ক্লিনিক, পলি ক্লিনিক এবং সাইন্স ল্যাব ক্লিনিকে এ অভিযান চালানো হয়।

মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সিভিল সার্জন শামীম কবির উপস্থিত গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরায় এই অভিযান চালানো হয়েছে।

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)