যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাইক্লিং করলে শরীরে ঘটে যেসব পরিবর্তন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১১:৩২ এ এম
সাইক্লিং করলে শরীরে ঘটে যেসব পরিবর্তন

মাত্র কয়েক সেকেন্ডের উচ্চমাত্রার ব্যায়ামই দীর্ঘ সময়ের মাঝারি মাত্রার ব্যায়ামের তুলনায় শরীরে অনেক বেশি পরিবর্তন ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের একদল গবেষকের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

সেল রিপোর্টস মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ৩০ সেকেন্ডের তীব্র গতির সাইক্লিংয়ের পর চার মিনিট বিশ্রাম নিলে রক্তে স্বাস্থ্য-সম্পর্কিত ৭১৪টি প্রোটিনে পরিবর্তন ঘটে। অন্যদিকে মাঝারি গতিতে সাইক্লিং করলে মাত্র সাতটি প্রোটিনে পরিবর্তন দেখা যায়। এতে স্বল্প সময়ের উচ্চমাত্রার ব্যায়ামের শক্তিশালী প্রভাবের বিষয়টি উঠে এসেছে।

চর্বি বিপাকেও প্রভাব ফেলে তীব্র ব্যায়াম

গবেষকেরা দেখতে পেয়েছেন, উচ্চমাত্রার ব্যায়ামের ফলে ‘ল্যাক-পেফ’ নামের একটি অণুর মাত্রা বেড়ে যায়। ক্ষুধা নিয়ন্ত্রণ ও শরীরে চর্বি বিপাকের সঙ্গে এ অণুর সম্পর্ক রয়েছে।  

গবেষণায় আরও দেখা যায়, ল্যাক-পেফের মাত্রা বাড়ার সঙ্গে চর্বি কোষের ১ হাজার ৬০০টির বেশি জিন সক্রিয় হওয়ার সম্পর্ক রয়েছে। এর ফলে তীব্র ব্যায়াম শরীরে চর্বি কীভাবে প্রক্রিয়াজাত ও সঞ্চিত হয়, তাতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।

এ ছাড়া ৫৩ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন গবেষকেরা। এতে দেখা যায়, তীব্র ব্যায়ামের মাধ্যমে সক্রিয় হওয়া কিছু প্রোটিন হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার মতো বিভিন্ন রোগের ঝুঁকি কম থাকার সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে এগুলো ধীরগতির বার্ধক্যের কিছু জৈবিক সূচকের সঙ্গেও সম্পর্ক পাওয়া গেছে।

ব্যস্ত মানুষের জন্য হতে পারে কার্যকর

গবেষণার প্রধান গবেষক ডা. পল কোহেন বলেন, অল্প সময়ের তীব্র ব্যায়াম পুরো শরীরে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে—এ বিষয়টিই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

গবেষকদের মতে, দীর্ঘ সময় ব্যায়ামের সুযোগ পান না এমন ব্যস্ত মানুষের জন্য এ ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। অল্প সময়ের ব্যায়ামও শরীরে বড় ধরনের জৈবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে সবার জন্য দীর্ঘ সময়ের ব্যায়াম বাদ দিয়ে সরাসরি উচ্চমাত্রার ব্যায়াম শুরু করার পরামর্শ হিসেবে দেখা উচিত নয়। ব্যক্তির বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ব্যায়ামের মাত্রা নির্ধারণ করা প্রয়োজন। বিশেষ করে যাদের আগে থেকেই কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে উচ্চমাত্রার ব্যায়াম শুরুর আগে সতর্ক থাকা জরুরি।

সূত্র: সামা টিভি অনলাইন 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)