যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ডেঙ্গু মোকাবিলায় ২৩০০ কিট ও ৫০০ আইভি স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৯ পিএম
যশোরে ডেঙ্গু মোকাবিলায় ২৩০০ কিট ও ৫০০ আইভি স্যালাইন বিতরণ

Subornovumi তারিক হাসান বিপুল— ছবি:

যশোরে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় অসচ্ছল ও সন্দেহভাজন ডেঙ্গু রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে দুই হাজার ৩০০টি ডেঙ্গু পরীক্ষার কিট ও ৫০০টি আইভি স্যালাইন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিসিডিএ) যশোর শাখার উদ্যোগে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়। সংগঠনের নেতারা সিভিল সার্জন ডা. মাসুদ রানার কাছে কিট ও স্যালাইন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিপিসিডিএ যশোর শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম মাহিনুল হক রিয়ন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদকসহ সংগঠনের নেতারা।

বিপিসিডিএর পক্ষ থেকে জানানো হয়, যশোরের অসচ্ছল ও সন্দেহভাজন ডেঙ্গু রোগীদের বিনামূল্যে পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগকে এসব কিট দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য ৫০০টি আইভি স্যালাইন সরবরাহ করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কিট ও স্যালাইন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ আগাম প্রস্তুতি নিয়েছে। বিপিসিডিএর দেওয়া এসব কিট ডেঙ্গু শনাক্তকরণে এবং স্যালাইন চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)