যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অমিতের প্রচারণায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪১ পিএম
অমিতের প্রচারণায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এবার নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন যশোরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মকর্তারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী একঝাঁক উদ্যমী তরুণ ও স্বাস্থ্যখাতের প্রতিনিধিরা যশোর শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গিয়ে অমিতের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং অমিতের জন্য দোয়া কামনা করেন।

প্রচারণা কার্যক্রমে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তারা বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে অমিতের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিন প্রচারণাকারীরা শহরের নানা শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান। স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা বলেন, যশোরের উন্নয়ন ও সেবামুখী রাজনীতি নিশ্চিত করতে অমিতের বিকল্প নেই। তাই তারা দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এই কর্মসূচিতে অংশ নেন মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আল শেফা হাসপাতালের চেয়ারম্যান চঞ্চল হোসেন, রয়েল মেডিকেলের চেয়ারম্যান ইকবাল হোসেন, গাজী হাসপাতালের ব্যবস্থাপক সাইফুল ইসলাম, আস্থা ডায়াগনস্টিকের ব্যবস্থাপক সোহেল রানা, নিউ লাইফ হাসপাতালের ম্যানেজার ইয়াসিন হোসেন, বন্ধন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন লিটন, উত্তরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, মেডিল্যাব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জোসনা আরা মনি, বন্ধন হাসপাতালের পরিচালক রাজা রানা, গাজী হাসপাতালের পরিচালক রিপন রানা, রয়েল মেডিকেল ডায়াগনস্টিকের পরিচালক আতিকুর রহমান প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)