যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু ৬ বাংলাদেশির

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৩:৫৮ পিএম
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু ৬ বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের সবার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। আরও দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)