যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্রিকস সম্মেলন ঘিরে নয়াদিল্লিতে কাপড়ে ঢেকে দেওয়া হলো বস্তি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৩ এ এম
ব্রিকস সম্মেলন ঘিরে নয়াদিল্লিতে কাপড়ে ঢেকে দেওয়া হলো বস্তি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকসের ১৮তম সম্মেলন। সম্মেলনকে ঘিরে বিশ্ব নেতাদের আগমন উপলক্ষে শহরজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। এরই অংশ হিসেবে বিশ্ব নেতাদের যাতায়াতের পথে থাকা ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিকস সম্মেলনে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের যাতায়াতের পথেই বস্তিটি অবস্থিত। তাদের আগমনকে সামনে রেখে ওই এলাকায় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বস্তিটির সামনে কাপড়ের বড় পর্দা টাঙিয়ে সেটি আড়াল করা হয়েছে।

তবে এ ঘটনায় প্রশ্ন উঠেছে—বিদেশি অতিথিদের কাছে নয়াদিল্লিকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, নাকি শহরের দারিদ্র্যের বাস্তব চিত্র তাদের কাছ থেকে আড়াল করা হচ্ছে।

বস্তিটির কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও একইভাবে বস্তিটি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এবার ব্রিকস সম্মেলন ঘিরেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, কাপড়ের পর্দা টাঙানোর কারণে বস্তির পুরো অংশ আড়ালে চলে যায়। পাশাপাশি ছোট ব্যবসা ও সাধারণ মানুষের চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।

ওয়ানইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বস্তিটির অধিকাংশ বাসিন্দাই দিন এনে দিন খেয়ে জীবনযাপন করেন। অনেকে ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে তাদের চলাচল সামান্য সীমিত হলেও তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।

বস্তির কয়েকজন বাসিন্দার মতে, বিদেশি অতিথিদের কাছ থেকে নয়াদিল্লির দারিদ্র্য আড়াল করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ উদ্যোগের পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ। তাদের মতে, আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের নজর যখন নয়াদিল্লির দিকে থাকে, তখন শহরকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপন করা স্বাভাবিক। পাশাপাশি আন্তর্জাতিক কোনো বৈঠকের সময় রাজধানীকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখাও জরুরি।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)