যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মক্কায় ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার হুথিদের

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৭ এ এম
মক্কায় ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার হুথিদের

Subornovumi সংগৃহীত- ছবি:

সৌদি আরবের মক্কায় ড্রোন ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এর আগে মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি আরব।

হুথি যোদ্ধাদের মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ ‘পুরোনো মিথ্যা’। এমন অভিযোগ আগেও ব্যবহার করা হয়েছে এবং এখন তা আর কাউকে বিভ্রান্ত করে না বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান।

আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা এবং হজযাত্রীদের সুরক্ষা তাদের জন্য ‘রেড লাইন’। হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই ও আল জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)