যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতে পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৩:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৮ পিএম
ভারতে পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব (এগ্রিমো) পাঠিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে ভারত সরকারের কাছে এ প্রস্তাব পাঠানো হয়। আসাদ আলম সিয়াম অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পান।

আসাদ আলম সিয়াম একজন দক্ষ ও অভিজ্ঞ কূটনীতিক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ১৫তম ব্যাচে যোগ দেন।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ অফিস, ফিলিপাইনসে রাষ্ট্রদূত, ইতালির মিলানে প্রথম কনসাল জেনারেল, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ উইংয়ের ডিরেক্টর জেনারেল, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর, ইন্সপেক্টর জেনারেল অব মিশনস ইত্যাদি পদে নিযুক্ত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)