যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেলুচিস্তান সীমান্তে ৫ ড্রোন ভূপাতিত

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে পাকিস্তান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০১:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০২:২৫ পিএম
ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠী ফিতনা আল-হিন্দুস্তানের হামলার চেষ্টা নস্যাৎ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানায় জিও নিউজ।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদেনে বলা হয়, খারান জেলার আলবাত এলাকায় অবস্থিত একটি নিরাপত্তা চৌকিতে হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠায় সন্ত্রাসীরা।

তবে নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই পাঁচটি ড্রোনই ধ্বংস করে দেয়। এ ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

গত মাসেও আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করেছিল দেশটি। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সময়মতো ড্রোনগুলোর উপস্থিতি শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়।

সূত্র আরও জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে মোতায়েন দেশটির বিমানবাহিনী পরিচালিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সার্বক্ষণিক সচল ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সূত্র: জিও নিউজ

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)