যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত মহাসাগরে জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৫১ পিএম
ভারত মহাসাগরে জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহনের অভিযোগে ভারত মহাসাগরে একটা বড় ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। ‘অ্যাকুইলা ২’ নামের জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করছিল বলে জানিয়েছে আল জাজিরা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই জাহাজটিকে নজরদারিতে রেখেছিল মার্কিন নৌবাহিনী।

হেগসেথ বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন কোনো নিষেধাজ্ঞা বা ‘কোয়ারেন্টাইন’ জারির কথা বলে, তখন তা কঠোরভাবেই বাস্তবায়ন করা হয়। তার ভাষ্য অনুযায়ী, সোমবার রাতভর অভিযান চালিয়ে ভারত মহাসাগর এলাকায় ‘অ্যাকুইলা ২’ জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকারগুলো চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই নির্দেশ অমান্য করেই ‘অ্যাকুইলা ২’ এগিয়ে যাচ্ছিল। পরিস্থিতি উপযুক্ত হলে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।

পোস্টে হেগসেথ বলেন, আকাশ, স্থল বা সমুদ্র— কোনো পথেই কেউ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে না। যারা মার্কিন শক্তিকে অবমূল্যায়ন করে বা আন্তর্জাতিক সামুদ্রিক বিধি লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকার অপব্যবহারকারীদের বিষয়ে যুক্তরাষ্ট্র সব সময়ই কঠোর ও নেতিবাচক মনোভাব বজায় রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)