যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘আঙুল ট্রিগারে যাবে’: হিজবুল্লাহ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ০৩:৫৫ পিএম
ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘আঙুল ট্রিগারে যাবে’: হিজবুল্লাহ

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আঙুল রাখবেন’ তাদের যোদ্ধারা। হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টিভিতে প্রচারিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, ‘যোদ্ধারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে গুলি চালানোর জন্য প্রস্তুত থাকবে।'

এরআগে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একমত হয়েছেন যে, শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।’

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)