যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১২:২২ পিএম
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ২৭ বছর বয়সী জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ আনুষ্ঠানিকভাবে এই দুই শিক্ষার্থীর নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছে।

জামিল বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল সকালে তাদের শেষবার টাম্পায় দেখা গিয়েছিল। জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু গত শুক্রবার কর্তৃপক্ষকে বিষয়টি জানান, যার ভিত্তিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

বর্তমানে হিলসবোরো কাউন্টি শেরিফ (পুলিশ) তাদের খুঁজে বের করতে কাজ করছে এবং ইতিমধ্যে জাতীয় নিখোঁজ ডেটাবেজে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, তাঁরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে নেই।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাঁদের সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)