যশোর, বাংলাদেশ || সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হোয়াইট হাউসে হামলাকারী অসুস্থ ও খ্রিষ্টান ধর্মবিরোধী: ট্রাম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১১:০২ এ এম
হোয়াইট হাউসে হামলাকারী অসুস্থ ও খ্রিষ্টান ধর্মবিরোধী: ট্রাম্প

হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং খ্রিষ্টান ধর্মবিরোধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। রোববার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলার সময় গুলির শব্দ শোনা গেলেও তিনি মোটেও চিন্তিত ছিলেন না। তবে আমরা বর্তমানে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, অভিযুক্ত হামলাকারীর মূল লক্ষ্য তিনি ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে পরিস্থিতি দেখে তার কাছে তেমনই মনে হয়েছে।

হামলাকারীর পরিচয় ও মানসিক অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘উক্ত ব্যক্তি আগে খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিশ্বাসী মানুষ ছিলেন। কিন্তু পরে তিনি ধর্মবিরোধী হয়ে যান এবং তার মধ্যে অনেক নেতিবাচক পরিবর্তন আসে।

তিনি সম্ভবত বেশ অসুস্থ একজন মানুষ ছিলেন।’ উল্লেখ্য, গত শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সম্মানে এই বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)