যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে হামলা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:০১ পিএম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:১৩ পিএম
ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে হামলা

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের একটি নৈশভোজে গুলির ঘটনা ঘটে।

এই ঘটনার সঙ্গে ইরানের কোনো ধরনের যোগসূত্র নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার তদন্ত এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এই হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে, এ ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানান, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরীক্ষা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, আটককৃত সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র ছিল, তবে এখন পর্যন্ত এই হামলায় অন্য কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

(সূত্র: মিডল ইস্ট আই)

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)