যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর জনসভামঞ্চ পরিদর্শন করলেন অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০২:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর জনসভামঞ্চ পরিদর্শন করলেন অমিত

(২৭ এপ্রিল) সোমবার বিশেষ সফরে যশোর যাচ্ছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি শার্শার ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্প এবং যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।

এরপর বিকেলে শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সরকার প্রধানের এই আগমন উপলক্ষে রোববার দুপুরে জনসভাস্থল ও বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় তার সঙ্গে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, 'সরকারের দায়িত্ব গ্রহণের পর খুলনা বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসভা যশোরে হওয়ায় আমরা গর্বিত।

যশোর ঐতিহ্যের জেলা এবং বিএনপি যখনই সরকার গঠন করেছে, এই জেলার উন্নয়নে দুহাত উজাড় করে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সেই উন্নয়নের ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমানও যশোরের উন্নয়নে উদারচিত্তে ভূমিকা রাখবেন।

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)