যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০২:১৩ পিএম
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে যাচ্ছেন মনিরা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১দলীয় ঐক্যজোটের মনোনীত এই প্রার্থী রোববার দুপুর ২টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন জমা দেবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল এ তথ্য সকালে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং প্রায় দুই বছর চাকরি করার পর ২০২৫ সালে পদত্যাগ করেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতির তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। এ কারণেই তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)