যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৮:১৭ পিএম
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে নতুন একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে শুক্রবার (১ মে) জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রস্তাবটি পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, নতুন প্রস্তাবটি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে এটি আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।

এর আগে ইরান যে প্রস্তাব দিয়েছিল, সেখানে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের মত ছিল, যুদ্ধ চলাকালীন সময়েই পারমাণবিক ইস্যু নিয়ে চুক্তি করতে হবে। নতুন সংশোধিত প্রস্তাবের বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর টানা সংঘাত ও পালটা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ, যা এখনো কার্যকর রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হতে পারে।

সূত্র: আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)