যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পশ্চিমবঙ্গের পালাবদলে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৯:০৩ পিএম
পশ্চিমবঙ্গের পালাবদলে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

পাশের দেশের বিজয়ীদের উদ্দেশ করে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কথা না বলাই ভালো।  

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, এমন অপশাসন কায়েমের চেষ্টা করলে ফল হিতে বিপরীত হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য হান্নান মাসউদ সরকারকে ‘শুভ বুদ্ধির উদয়’ হওয়ার আহ্বান জানান। তিনি অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবে রূপ দেওয়ার দাবি তুলে ধরেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)