যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে খালাত ভাইয়ের হাতে রিকশা চালক খুন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ১০:২৬ পিএম
মেহেরপুরে খালাত ভাইয়ের হাতে রিকশা চালক খুন

মেহেরপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাত ভাইয়ের হাতে গোলাম হোসেন নামে একজন রিকশা চালক খুন হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শেখপাড়া এলাকায়, নিজ বাড়িতে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসান হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে রিকশার সঙ্গে ধাক্কা লেগে প্রতিবেশীর একটি প্রাচীর ভেঙে যায়। পরে সেটি মেরামত করে দেওয়া হলেও সেই বিষয় নিয়েই মঙ্গলবার আবার কথাকাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে অভিযুক্ত খালাত ভাই কালু হোসেন ধারালো দা দিয়ে পিছন থেকে গোলাম হোসেনের গলা ও পেটে কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্ত কালু হোসেন পালিয়ে যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)