যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় দুধে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৯:৩০ পিএম
সাতক্ষীরায় দুধে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে দুধ ব্যবসায়ী রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার (৫ মে) ভোক্তা অধিকার অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনাকালে এ সাজা দেওয়া হয়।

রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসুদেব মাঝির ছেলে। তিনি ব্রহ্মরাজপুর বাজারে ‘মা সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) এবং বাংলাদেশ পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম বলেন, রতন মাঝি দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় রতন মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল এবং প্রায় দুই কেজি খাবার সোডা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ জনগণ জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযান করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)