যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামলার পরও যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে দাবি করছেন ট্রাম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৯:০৭ এ এম
হামলার পরও যুদ্ধবিরতি ‘কার্যকর’ আছে বলে দাবি করছেন ট্রাম্প

Subornovumi ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো ‘কার্যকর’ রয়েছে। তবে তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন হামলা চালিয়ে এই সমঝোতা লঙ্ঘন করছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশপথে বাধা দিয়ে ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির বিভিন্ন স্থানে এই প্রতিরক্ষামূলক অভিযানের সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সমঝোতা এখনো অটুট আছে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে বলা হয়েছে, ওয়াশিংটন তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সম্প্রতি দুই দেশের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতির কারণে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)