যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে দুর্ঘটনায় শিশু নিহত, চালককে পুলিশে সোপর্দ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৪:০৭ পিএম
গাংনীতে দুর্ঘটনায় শিশু নিহত, চালককে পুলিশে সোপর্দ

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে আনসা খাতুন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় লাটাহাম্বার চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (৯ মে) সকাল পৌনে ১১টার দিকে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনসা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন, আনসা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালিবোঝাই লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।

দুর্ঘটনার পর লাটা হাম্বার চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)