যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মার্কিন হামলার নিন্দা জানাতে জাতিসংঘে ইরানের আহ্বান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৯:২৮ এ এম
মার্কিন হামলার নিন্দা জানাতে জাতিসংঘে ইরানের আহ্বান

ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা ও বন্দরগুলোতে মার্কিন অবরোধের তীব্র নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি একে একটি ‘গুরুতর ও বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে অভিহিত করেছেন।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্রের এসব ‘বেআইনি’ কর্মকাণ্ড ইতোমধ্যে অস্থিতিশীল হয়ে থাকা এই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

ইরাভানি সতর্ক করে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ফলাফল ‘ভয়াবহ’ হতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এর পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে তিনি জানান।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দুটি ট্যাংকারকে অকেজো করে দিয়েছে। ট্যাংকারগুলো ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইরানকে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই অবরোধ আরোপ করেছে।

ইরাভানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছেন যেন তারা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।

সূত্র: আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)