কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
সুবর্ণভূমি ও দৈনিক আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল) এর চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফিজার মোল্লা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার মৃত মাহাফুজার রহমানের চতুর্থ সন্তান।
নিহতের বড় ভাই মিজানুর রহমান (সুনা) জানান, ফিজার মোল্লা দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। রোববার (১২ এপ্রিল) সকালে মাগুরার একটি সেন্টারে ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। সেখানে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।
সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ জুয়েল বলেন, চাচার লাশ ঢাকা থেকে আনার প্রস্তুতি চলছে। শহরের নিজ এলাকায় জানাজা শেষে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।