যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৩ পিএম
ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়।

নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরও স্মারক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)