যশোর, বাংলাদেশ || শনিবার, ২৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে সেই বিএনপি নেতার জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ০৬:২১ পিএম
জীবননগরে সেই বিএনপি নেতার জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গার জীবননগরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক উজ জামান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি মারুফ সারোয়ার বাবু, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, সিআইপি সাহিদুজ্জামান টরিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তবে স্বজনরা দেশের বাইরে থেকে ফিরলে দাফন করা হয়নি।

এদিকে, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এর আগে সোমবার রাতে জীবননগরে যৌথবাহিনীর অভিযানে মারা যান বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু। তার মৃত্যুর খবরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে ১৪ ঘণ্টা ধরে বিক্ষোভ করেন স্বজন নেতাকর্মীরা। পরে তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নিয়ে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

এদিকে, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সকল সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)