যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোটের দিন কাজ না করলে কাটা যাবে হাজিরা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০১ পিএম
ভোটের দিন কাজ না করলে কাটা যাবে হাজিরা

জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতিষ্ঠানের সব কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করেছেন চাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ্। একই সঙ্গে ভোটের দিন কাজ না করলে হাজিরা কাটার হুমকিও দিয়েছেন কুষ্টিয়ার খাজানগরের সুবর্না এগ্রো ফুড প্রোডাক্টস্ লিমিটেডের এই মালিক। দিয়েছে ছুটি বাতিলের নোটিশও।

ভোটের দিন ছুটি বাতিলের নোটিশে লেখা হয়েছে, এতদ্বারা সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের সব কর্মকর্তা এবং কর্মচারিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো প্রকার ছুটি দেওয়া হবে না । যদি কোনো কর্মকর্তা বা কর্মচারি ওই দিন প্রতিষ্ঠানে যোগদান না করে, তাহলে তার মাসিক বেতন থেকে হাজিরা কাটা হবে। আদেশ ক্রমে, হাজী মোহাম্মদ আলী জিন্নাহ, সুবর্না এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, 'আমি নোটিশ দেইনি, কর্মচারীরা দিয়েছে।' নোটিশে তার সাক্ষরের ব্যাপারে জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।

চাল ব্যবসায়ী আলী জিন্নাহ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের ঘনিষ্ট ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)