যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ০৯:৩৫ পিএম
কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস

দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি ফের চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে স্টপেজ না থাকা স্বত্বেও জগতি স্টেশনে এক ঘণ্টা আটকা থাকে আন্তঃনগর ট্রেনটি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এসময় তারা প্রায় এক ঘণ্টা (৫ টা ২৮ মিনিট) ট্রেনটি আটকে রাখেন।

বিক্ষোভকারীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত জগতি দেশের প্রথম রেল স্টেশন এবং এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। স্টেশনটি আবার চালু, আন্তঃনগর ট্রেনের স্টপেজ, ভবন সংস্কার ও আধুনিকায়নসহ চার দফা দাবি বাস্তবায়ন করা হলে শহরের যানজট কমবে এবং এ অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে।

এছাড়াও, শিল্প-কলকারখানা ও কৃষিপণ্যসহ চাল পরিবহনে সুবিধা সৃষ্টি হবে এবং শ্রমজীবী মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দাবি করেন এলাকাবাসী। একইসঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য একাধিকবার আন্তঃনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। রেলের ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে তারা শান্ত হন। তবে তাদের আশা পুরণ হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)