যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ দম্পতি হতাহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৪:৩৬ পিএম
আপডেট : বুধবার, ২০ মে,২০২৬, ০১:১৮ এ এম
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ দম্পতি হতাহত

কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় তার স্ত্রী (৬০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বৃদ্ধ দম্পতি হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে দুজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। আহত বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় থাকায় এখনো তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি ও তার চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)