যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউএনওকে সংবর্ধনা দিলেন এমপি গফুর, নানা আলোচনা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ১১:৫২ এ এম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০২:৪৪ পিএম
ইউএনওকে সংবর্ধনা দিলেন এমপি গফুর, নানা আলোচনা

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাকে ফুল ও উপহার দিয়ে বরণ করায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকেরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে নতুন ইউএনও আফরোজ শাহীন খসরুকে ফুল দিয়ে বরণ করে নেন ও তার হাতে উপহার তুলে দেন সংসদ সদস্য আব্দুল গফুর।

জনপ্রতিনিধি কর্তৃক একজন সরকারি কর্মকর্তাকে নিজ কার্যালয়ে গিয়ে সংবর্ধনা জানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

সমালোচকদের মতে, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুযায়ী সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সচরাচর প্রশাসনিক কর্মকর্তারা সংসদ সদস্যকে অভ্যর্থনা জানিয়ে থাকেন।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

তবে অনেকে এই পদক্ষেপকে ইতিবাচক 'রাজনৈতিক শিষ্টাচার' হিসেবেও দেখছেন। তাদের মতে, এতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং কাজের গতি বাড়বে।

জানতে চাইলে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবো, সেই জায়গা থেকেই এমপি স্যার নিজ থেকে এসে সৌজন্য সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।’

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে সংবর্ধনার ছবি পোস্ট করে তিনি মিরপুর উপজেলাবাসীর পক্ষে নতুন ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)