সুবর্ণভূমি ডেস্ক
গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি সপ্তাহে আরও দুই নারী সেনার আত্মহত্যার পর ২০২৬ সালে আত্মহত্যা করা কর্মরত সেনা সদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, সর্বশেষ দুটি ঘটনারই তদন্ত করছে দেশটির সামরিক পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর আরও কয়েকজন সদস্য দায়িত্বের বাইরে থাকাকালেও আত্মহত্যা করেছেন।
গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং তীব্র মানসিক চাপকে সেনা সদস্যদের মধ্যে এই প্রবণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণগুলো এখনও তদন্তাধীন রয়েছে।