লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপির নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হেমায়েত হোসেন।
এ সময় লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, মো. মেহেদী হাসান বিশ্বাস, বিএনপি নেতা আবু হায়াত সাবু, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, ইমদাদুল হক মল্লিক, মো. আজম মৃধা, মো. রেজাউল করিম মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল কাজী, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম মোল্যা, সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, যুবদল নেতা শফিক তারিক, সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নায়েব আলী, মো. কোবাদ হোসেন খান, ছাত্রদল নেতা সাজ্জাদ শিকদার ও আনিচুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জনবান্ধব সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নবাগত ইউএনও আন্তরিকভাবে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমান বলেন, শতভাগ নীতি-নৈতিকতার মধ্য থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সর্বদা আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন।