যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমপির বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:২৯ পিএম
এমপির বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ

যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির গোলাম রছুলের বাসভবনে হামলা, ভাঙচুর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল আব্দুল আলিম।

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সেক্রেটারি জিল্লুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি প্রফেসর আব্দুল হক প্রমুখ।

এ সময় বাঘারপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মীসমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলা, ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)