যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছিনতাই করতে গিয়ে যশোরের দড়াটানায় চাকুসহ যুবক ধরা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০২:০০ এ এম
ছিনতাই করতে গিয়ে যশোরের দড়াটানায় চাকুসহ যুবক ধরা

ছিনতাই করতে গিয়ে যশোরের দড়াটানায় স্থানীয় লোকজনের কাছে ধারালো চাকুসহ ধরা পড়েছে হাসিব নামে এক যুবক। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক হাসিব বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী শহরের দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল। বিষয়টা আশপাশের লোকজনের নজরে এলে তারা ওই দুই যুবককে কে ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় যুবকরা তাকে নদী থেকে ধরে নিয়ে আসে। এসময় আটক হাসিবের তার কাছ থেকে একটা ধারালো চাকু উদ্ধার করে চাকুসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া এলাকার বাসিন্দা তানভীর ইসলাম বলেন, পালানোর জন্য সে চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। তবে তার আরেক সহযোগী পালিয়ে যায়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই যুবক। ঠিক সেই সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদের ধাওয়া করে।

হাসিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, 'আটক হাসিব এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)