যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত ধুরন্ধর, তাদের মস্তিষ্কে এনসিপি পরিচালিত হচ্ছে: রাশেদ খান

আব্দুল্লাহ আল মাসুদ

, ঝিনাইদহ

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৩:৫১ পিএম
জামায়াত ধুরন্ধর, তাদের মস্তিষ্কে এনসিপি পরিচালিত হচ্ছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, এনসিপি বাংলাদেশে 'নতুন বন্দোবস্তের' কথা বলে 'ভণ্ডবস্তের' রাজনীতি করছে। আমি তাদের বলবো, গঠনমূলক রাজনীতি করুন। আপনারা এই মুহূর্তে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘জামায়াত অত্যন্ত ধুরন্ধর ও চালাক একটি রাজনৈতিক দল। যখন সংসদ অধিবেশন চলে, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসনীয় বক্তব্য দেয়। অন্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি তারা কোনো অভ্যন্তরীণ হুমকি দিচ্ছে। আবার দেখি এনসিপির নেতৃত্ব দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করাচ্ছে। এনসিপি বর্তমানে যা করছে, এগুলো জামায়াতের পরামর্শেই করছে।’

তিনি আরও বলেন, এজন্য জামায়াত ও এনসিপিকে বলবো, ‘আপনারা যদি এভাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট করেন, তবে তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।’

সিলেটের একটি ঘটনা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘সিলেটের যে এমপি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা তা মেনে নেবে, তা হয় না। আমি বলতে চাই, এনসিপি এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করুক। গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা রেখেছেন; কিন্তু পরবর্তীতে রাজনৈতিক অপসংস্কৃতির মাধ্যমে রাজনৈতিক মাঠকে গালিগালাজের জায়গায় পরিণত করেছেন। এর জন্য আপনাদের খেসারত দিতে হবে।’

পরে রাশেদ খান ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীসমাজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বিকেলে তিনি কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)