যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাজুসের বিভাগীয় মতবিনিময় সভা

জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার আশা

স্টাফ রিপোটার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০২:০৬ পিএম
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৩:১৮ পিএম
জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার আশা

যশোরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর খুলনা বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলায় এনে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর জোর দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার দুপুর ১২টায় যশোরের ওরিয়ন হোটেল চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় প্রতিনিধি ও যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি এনামুল হক খান।

অনুষ্ঠানে জানানো হয়, স্বর্ণ খাতকে ফরম্যালাইজড ও শৃঙ্খলাবদ্ধ করতে ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎস কর হ্রাসসহ সরকারের নীতিগত সহযোগিতা পাওয়া গেছে। বৈধ উপায়ে স্বর্ণ আমদানির সুযোগ তৈরি হওয়ায় দেশীয় স্বর্ণ খাত রপ্তানির নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক জুয়েলারি রপ্তানির তালিকায় শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যক্ত করেন বাজুস সভাপতি।

সভায় বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ বরিশাল ও খুলনা জেলা এবং বিভাগীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)