যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের কাঁঠাল আমদানির অনুমোদন দিলো চীন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১২:৪৩ পিএম
বাংলাদেশের কাঁঠাল আমদানির অনুমোদন দিলো চীন

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে চীনের কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস।

গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অব চায়না (জিএসিসি) এই অনুমোদন জারি করে।

অনুমোদনে বলা হয়েছে, চীনের আমদানি শর্ত পূরণ সাপেক্ষে এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও প্রবিধান অনুসারে তাৎক্ষণিকভাবে কার্যকর করে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দেওয়া হলো।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে দুই দেশের মধ্যে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছিল। এর আগে গত বছরের মে মাসে চীন বাংলাদেশ থেকে প্রথমবার কাঁচা আম আমদানি শুরু করার সময়ই কাঁঠাল ও পেয়ারার মতো অন্যান্য ফল আমদানিতেও গভীর আগ্রহ প্রকাশ করেছিল।

উল্লেখ্য, চীন বিশ্বের অন্যতম বৃহত্তম কাঁঠাল আমদানিকারক দেশ। তারা বর্তমানে তাদের চাহিদার সিংহভাগ পূরণ করে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। অন্যদিকে, বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় কাঁঠাল উৎপাদনকারী দেশগুলোর একটি হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশগ্রহণের হার এখনও বেশ কম। চীনের এই অনুমোদনের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কাঁঠালের রপ্তানি বৃদ্ধির এক নতুন দুয়ার উন্মোচিত হলো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)