যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৪:৫৫ পিএম
অভয়নগরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

যশোরের অভয়নগরে সরকারি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট জাল, ভেসাল জাল ও পাটা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল ও পাটা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে শুভরাড়া ইউনিয়নের রানাগাতি খালের তিনটি স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। এ সময় শুভরাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার), থানা পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার বলেন, ‘রানাগাতি খালের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, ৩০০ মিটার কারেন্ট জাল, দুটি পাটা ও ৯টি ভেসাল জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও পাটা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)