সাতক্ষীরা প্রতিনিধি
আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ভোমরা কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচার বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা।
সভায় কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামাল, রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শেষে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান ভোমরা বন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনতে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।