স্টাফ রিপোর্টার
, যশোর
বর্ণাঢ্য আয়োজনে দেশের বাজারে যাত্রা শুরু করল চীনা স্মার্টফোন ব্র্যান্ড ওকিটেল (Oukitel)-এর নতুন মডেল ‘সি ৬২’।
সোমবার বিকেলে যশোরের অভিজাত শপিং মল সিটি প্লাজার নিউ তনা টেলিকমে কেক কেটে এই নতুন বাজেট-বান্ধব ফোনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু এবং দৈনিক বাংলার ভোরের সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।
নিউ তনা টেলিকমের স্বত্বাধিকারী কামাল হোসেন জানান, ওকিটেল ‘সি ৬২’ মডেলটি বাজেট ও আধুনিক ফিচারের একটি চমৎকার সংমিশ্রণ। বাংলাদেশি বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা। এই ফোনের মূল আকর্ষণ হলো এর ডুয়াল ডিসপ্লে। ফোনটির সামনে রয়েছে ৬ দশমিক ৮৮ ইঞ্চির মূল ডিসপ্লে এবং পেছনের অংশে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ১ দশমিক ৮১ ইঞ্চির একটি অতিরিক্ত ছোট ডিসপ্লে।
চার জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের এই ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে পাঁচ হাজার ১৫০ এমএএইচ ব্যাটারি। ২২০ গ্রাম ওজনের এই ফোনটি সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আদনান রহমান ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন, ওকিটেল মোবাইলের রিজিওনাল ম্যানেজার এসএম হাসিবুর রহমান এবং সাজিদ ওয়াচের স্বত্বাধিকারী সৈয়দ সাজিদসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা।