যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

বীজ ও সার পেলেন ৮০০ কৃষক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৬:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ১১:২০ পিএম
অভয়নগরে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। এতে ৮০০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীকে বীজ ও সার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী ৮০০ জন কৃষক-কৃষণীকে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ ও সার দেওয়া হয়েছে। জনপ্রতি ১০০ গ্রামের এক প্যাকেট উচ্চ ফলনশীল পুঁইশাক বীজ, ১৫ গ্রামের এক প্যাকেট হাইব্রিড লাউ বীজ, ১০ গ্রামের এক প্যাকেট হাইব্রিড মিষ্টিকুমড়া বীজ, ১৬০ গ্রামের এক প্যাকেট উচ্চ ফলনশীল কলমিশাক বীজ, পাঁচ গ্রামের এক প্যাকেট হাইব্রিড চালকুমড়া বীজ, পাঁচ গ্রামের এক প্যাকেট বেগুন বীজ, পাঁচ গ্রামের এক প্যাকেট হাইব্রিড শসা বীজ এবং ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)