যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর বড়বাজারে অবৈধ দুই জাল ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৬:৪৩ পিএম
যশোর বড়বাজারে অবৈধ দুই জাল ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে যশোর বড় বাজারে দুই জাল ব্যবসায়ীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) এ অভিযান চালানে হয়।

অভিযানে বড় বাজারের ব্যবসায়ী সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়ার সুভাল পালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরে মোবাইল কোর্টে জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বেচাকেনা বন্ধ করা, জাল ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়া।
তারা বলেন, এ ধরনের জাল নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আহরণ করে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্যও বড় হুমকি সৃষ্টি করে।

কর্মকর্তারা আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)