স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পুলিশের আরও দুটি আলাদা অভিযানে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে ডিবি। এ সময় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
ডিবি পুলিশের এসআই শিবু মণ্ডল বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুরের একটি চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসানো হয়। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা 'নড়াইল এক্সপ্রেস' নামে একটি বাস সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সোহাগ হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক সোহাগ হোসেন যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের মহাসিন খাঁর ছেলে।
অন্যদিকে চৌগাছা থানার এএসআই মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চৌগাছার বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) এলাকার বাবর আলীর বাড়ির সামনে থেকে আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।