স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ডিবি পুলিশ ঝিকরগাছা উপজেলায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের দাবি করেছে।
আটক ব্যক্তিরা হলেন, ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার মৃত মুরালি মোহন বসুর ছেলে কাশীনাথ বসু (৪৫) এবং মৃত নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (৩৫)।
শুক্রবার (৩১ জুলাই) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার মুসা মাহমুদের প্লট জমিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ওই দু’জনকে হেফাজতে নিয়ে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক আকেটি অভিযানে শার্শার নিজামপুর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে ডিবি। মোশারফ চৌগাছার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি বর্তমানে শার্শার গাতিপাড়া আমতলা এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করেন।
ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শার্শার গাতিপাড়া গ্রামের গৌড়পাড়া রোডের আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।