যশোর, বাংলাদেশ || শনিবার, ১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় ১৩ কোটি টাকার ৩৯টি সোনার বার উদ্ধার, একজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৯:০০ পিএম
চুয়াডাঙ্গায় ১৩ কোটি টাকার ৩৯টি সোনার বার উদ্ধার, একজন আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ছয় কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় রবিউল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে চ্যালেঞ্জ করে আটক করেন বিজিবি সদস্যরা।

পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস সোনার বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন রবিউল।

তাকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)