যশোর, বাংলাদেশ || শনিবার, ১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রাইভেটকার জব্দ, ইয়াবা উদ্ধারের দাবি, আটক ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ১০:০০ পিএম
প্রাইভেটকার জব্দ, ইয়াবা উদ্ধারের দাবি, আটক ২

যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদকজনকে আটকের দাবি করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গত শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের পালবাড়ির মোড় ও কচুয়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসআই কামরুজ্জামানের নেতৃত্বাধীন একটি টিম তাদের আটক করে।

পুলিশের তথ্য মতে, গাড়ির চালক মো. মনিরুজ্জামান (৩৫) জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে-গাড়ির ভেতরে ইয়াবা রয়েছে। পরে তার দেখানো মতে গাড়ির সামনের দুই সিটের মাঝখানের টুলবক্সে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে গাড়িটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কোতোয়ালি থানার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকায় অভিযান চালায়। রাত দুইটার পর এরশাদ আলী (৪০) নামে আরো একজনকে দুইশ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক মনিরুজ্জামান চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অপরদিকে, এরশাদ আলী যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া গ্রামের মীর ইসলাম আলীর ছেলে।

মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)