যশোর, বাংলাদেশ || শনিবার, ১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনি শেষে যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৯:০৬ পিএম
যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনি শেষে যুবক আটক

যশোরে যাত্রীবেশে চালককে মারধর ও চাকুর ভয় দেখিয়ে অটোরিকশা এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আশিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় তার এক সহযোগী অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সদর উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে হেফাজতে নেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটক আশিকুল ইসলাম শহরের বারান্দি মোল্লাপাড়া আমতলা এলাকার আইয়ুব হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকার খোরশেদ আলমের ছেলে ও অটোরিকশাচালক ইমদাদুল ইসলাম আকাশ (১৯) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের আরএন রোড এলাকায় যাত্রী নিয়ে অপেক্ষা করছিলেন।

এ সময় চার যুবক দুটি অটোরিকশায় ওঠেন। তাদের মধ্যে দুজন আকাশের অটোরিকশায় উঠে প্রথমে বারান্দিপাড়া যাওয়ার কথা বলেন।

ঢাকা রোড ব্রিজ এলাকায় পৌঁছানোর পর তারা গন্তব্য পরিবর্তন করে শেখহাটি বাবলাতলায় যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর আবার সুলতানপুরে যাওয়ার নির্দেশ দেন।

চালক তাদের কথামতো সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুই যাত্রী হঠাৎ অটোরিকশা থেকে নেমে তার ওপর হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, তারা আকাশকে মারধর করে চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ৩৮০ টাকা ও অটোরিকশাটি ছিনিয়ে নেন।

একপর্যায়ে আকাশের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে ধরে ফেলেন। পরিস্থিতি বেগতিক দেখে তার অপর সহযোগী অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আটক আশিকুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী চালক ইমদাদুল ইসলাম আকাশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)