খুলনা অফিস
দুর্বৃত্তদের গুলিতে খুলনা মহানগরীতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নগর বিশেষ শাখার সহকারী পুলিশ কমিশনার ত ম রোকনুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল খুলনার দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ইসমাইল একাধিক মামলার আসামি। সে মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।